গাজায় ইসরায়েলের হামলায় জাতিসংঘের ৬ সদস্যসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি স্কুলে ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-র ছয় কর্মীসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বুধবার (১১ সেপ্টেম্বর) নুসিরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলে এই হামলা হয়। স্কুলটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিলো। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

ইউএনআরডব্লিউএ বলেছে, ১১ মাস ধরে চলা যুদ্ধে এই প্রথম একটি হামলায় সংস্থাটির এত সংখ্যক সদস্য নিহত হয়েছেন।

ইউএনআরডব্লিউএ অনুসারে, ইসরায়েলি বাহিনী ভবনটিতে দুটি বিমান হামলা চালানোর সময় সেখানে প্রায় ১২ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিচ্ছিল। তাদের অধিকাংশই নারী ও শিশু। এই হামলায় নিহতদের মধ্যে আল-জাউনি আশ্রয়কেন্দ্রটির ম্যানেজারও ছিলেন।

ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গত অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বুধবারের হামলা নিয়ে স্কুলটিতে পঞ্চমবারের মতো হামলা করেছে ইসরায়েল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে সংস্থাটি জানায়, ‘গাজায় কেউই নিরাপদ নয়। কেউই রেহাই পায় না।’

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম