অধিকৃত পশ্চিম তীরে তৃতীয় সপ্তাহের মতো ইসরায়েলি অভিযান চলছে

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৩

অধিকৃত পশ্চিম তীরে তৃতীয় সপ্তাহের মতো সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ও সন্ধ্যায় বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। এতে অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, সন্ধ্যায় তুলকারেম শহরে একটি গাড়িতে ড্রোন হামলায় তিনজন ও তুবাস শহরের কাছের ফার’আ শরণার্থী শিবিরে ইসরায়েলি স্নাইপারের গুলিতে আরও একজন ফিলিস্তিনি নিহত হয়। সন্ধ্যায় তুলকারেমে ইসরায়েলি ড্রোন হামলায় গাড়িটিতে আগুন ধরে যায়। সেখান থেকে পাশের একটি বাড়িতেও আগুন ধরে যায়।

এদিকে ফার'আ শরণার্থী শিবিরে ৪৬ বছর বয়সী সুফিয়ান জাওয়াদ ফায়েজ আব্দুল জাওয়াদকে গুলিতে হত্যা করে ইসরায়েলি স্নাইপার। আর বুধবার সকালে তুবাসে একটি বিমান হামলায় ৫ জন নিহত হয়।

এই অভিযানে শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং রাস্তাঘাট,পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

হতাহতের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

২০০০ সালের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযান তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। গত ২৮ আগস্ট শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। 

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে অন্তত ৪১ হাজার ১১৮ ফিলিস্তিনি। আহত হয়েছে কমপক্ষে ৯৫ হাজার ১২৫ জন। এর পাশাপাশি  পশ্চিম তীরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।  

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের