পশ্চিম তীরে গাড়ি হামলায় ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০০

ফিলিস্তিনের পশ্চিম তীরের বেইত এল বসতির কাছে এক গাড়ি হামলায় ভারতীয় বংশোদ্ভূত ২৪ বছর বয়সী ইসরায়েলি সেনা গেরি গিডিয়ন হাঙ্গাল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেনি মেনাশে সম্প্রদায়ের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআই) এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর কফির ব্রিগেডের নাশশোন ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট ছিলেন হাঙ্গাল। তিনি ইসরায়েলের নফ হা-গালিল এলাকার বাসিন্দা ছিলেন। ওই সম্প্রদায়ের সদস্যরা বলেন, বুধবার আসাফ সংযোগস্থলের কাছে হামলায় নিহতের ঘটনায় তারা গভীর শোকাহত।

২০২০ সালে ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে ইসরায়েলে অভিবাসিত হন হাঙ্গাল। বেনি মেনাশে সম্প্রদায়ের প্রায় ৩০০ তরুণ বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত আছেন, যাদের বেশিরভাগই যুদ্ধ ইউনিটে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার হাঙ্গালের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

বেনি মেনাশে সম্প্রদায় মণিপুর ও মিজোরাম থেকে আগত, যাদের ইসরায়েলের হারিয়ে যাওয়া মনাশে গোত্রের বংশধর হিসেবে মনে করা হয়। ২০০৫ সালে সেফার্দি প্রধান রাব্বি শ্লোমো আমার তাদেরকে ইসরায়েলের এই হারিয়ে যাওয়া গোত্রের অংশ হিসেবে ঘোষণা করেন, যা তাদের অভিবাসনের পথ সুগম করে।

নফ হা-গালিলের মেয়র রোনেন প্লট বলেন, গিডিয়ন হাঙ্গালের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তিনি বেনি মেনাশে সম্প্রদায়ের একজন ছিলেন, যাদের প্রতি আমার বিশেষ ভালোবাসা রয়েছে। তারা অত্যন্ত ভালো, বিনয়ী ও দেশপ্রেমিক মানুষ।

ঘটনার দৃশ্য থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, একটি ফিলিস্তিনি লাইসেন্সপ্লেটযুক্ত ট্রাক হাইওয়ে থেকে সরে গিয়ে পূর্ণ গতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি গার্ড পোস্টে আঘাত হানে। ওই ট্রাকটির চালক ছিলেন পশ্চিম তীরের রাফাত শহরের ৫৮ বছর বয়সী হাইল দায়িফাল্লাহ।

হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আক্রমণ শুরু করলে গাজায় চলমান যুদ্ধের সূত্রপাত হয়। এর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান ও হামলা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলে আত্মঘাতী হামলা ও গুলি চালনার মতো বেশ কয়েকটি হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। ইসরায়েল জানিয়েছে, পশ্চিম তীরে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো অস্ত্র পাচার করছে এবং দেশটির ভূখণ্ডে হামলা চালানোর চেষ্টা করছে।

আইডিএফ জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে তারা ৭০টির বেশি বিমান হামলা চালিয়েছে, যেখানে ড্রোন, আক্রমণকারী হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম