কক্ষপথে বছরের দ্বিতীয় উপগ্রহ উৎক্ষেপণ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২

কক্ষপথে আরও একটি উপগ্রহ উৎক্ষেপ করলো ইরান। স্থানীয় সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) চামরান-১ নামের গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি। চলতি বছরের দ্বিতীয় সফল উপগ্রহ উৎক্ষেপণের ঘটনা এটি। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

উপগ্রহ উৎক্ষেপণের খবরটি এমন সময় এলো যখন ইরানের বিরুদ্ধে রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সেগুলো ব্যবহার করবে রাশিয়া। তবে পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করেছে ইরান।

রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ইরানি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ (সাইরান) উপগ্রহটি ডিজাইন ও নির্মান করেছে। এটি কক্ষপথের ৫৫০ কিলোমিটারে (৩৪০ মাইল) স্থাপন করা হয়েছিল।

জানুয়ারিতে ইরানি মিডিয়া জানিয়েছিল, সোরাইয়া উপগ্রহটি কক্ষপথের ৭৫০ কিলোমিটারে উৎক্ষেপণ করেছিল ইরান, যা এখন পর্যন্ত সর্বোচ্চ দূরত্ব।

মার্কিন সামরিক বাহিনী অভিযোগ করেছে, উপগ্রহগুলোকে কক্ষপথে রাখতে ব্যবহার করা দূর-পাল্লার ব্যালিস্টিক প্রযুক্তি তেহরানকে পারমাণবিক ওয়ারহেডসহ দূরপাল্লার অস্ত্র উৎক্ষেপণে সাহায্য করতে পারে।

তবে উপগ্রহ কার্যক্রমের আড়ালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উন্নয়নের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। দেশটি দাবি করেছে, তারা কখনও পারমাণবিক অস্ত্রের বিকাশের চেষ্টা করেনি।

ইরানে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত সমস্যার কারণে বেশ কয়েকটি উপগ্রহ উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে দেশটি।

/এএকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম