গাজা যুদ্ধ লেবাননে সম্প্রসারিত করছে ইসরায়েল: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:২১

ইসরায়েলের বিরুদ্ধে গাজা যুদ্ধ লেবাননে প্রসারিত করার অভিযোগ তুলেছে তুরস্ক। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রাষ্ট্রীয় টিআরটি টেলিভিশনে বলেন, এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে এবং আমরা দেখছি ইসরায়েল ধাপে ধাপে লেবাননের দিকে আক্রমণ বাড়াচ্ছে। ফরাসি সংবাদমাধ্যম এএফপি এ খবর জানিয়েছে।

লেবাননে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে মারাত্মক বিস্ফোরণে পর এমন মন্তব্য করলো তুরস্ক। বিস্ফোরণের ঘটনাকে উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেছেন হাকান ফিদান।

গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে জর্ডানে গিয়ে গিয়ে এসব কথা বলেন ফিদান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই দিনের বিস্ফোরণে ৩২ জন নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। হিজবুল্লাহ কর্মীদের ওয়াকি-টকি এবং পেজার বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটেছে। কর্মীদের সুপারমার্কেট, কবরস্থান ও রাস্তায় অবস্থানের সময় ডিভাইসগুলো বিস্ফোরণের ঘটনা অভূতপূর্ব হিসেবে বর্ণিত হয়েছে। তবে হামলার বিষয়ে ইসরায়েল এখনও কোনও মন্তব্য করেনি।

এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে তুরস্ক। পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ার আগে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন ফিদান হাকান। লেবাননের গণবিস্ফোরণের পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, এটি এমন কিছু যা গোয়েন্দা সংস্থাগুলো প্রায়ই ব্যবহার করে। তবে এই ধরনের বড় পরিসরে অভিযান বিরল। ইসরায়েল এই অভিযানগুলো উস্কানিমূলকভাবে পরিচালনা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের এই অভিযান পুরো অঞ্চলে বিস্তৃত হতে পারে।

তাই খুব দেরি হওয়ার আগেই আন্তর্জাতিক ব্যবস্থাকে এটি বন্ধ করতে হবে বলে ও মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলি সরকারকে ধর্মান্ধ উল্লেখ করে তিনি বলেছেন, এই উন্মাদনা শুধু ফিলিস্তিনিদেরই ক্ষতি করছে না বরং ইসরায়েলিদের ভবিষ্যৎ অনিশ্চিত করছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম