ওয়াশিংটন সফরে যাচ্ছেন আমিরাতের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৯

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। সোমবার (২৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে তাকে অভ্যর্থনা জানাবেন বাইডেন। বৈঠকে গাজা সংঘাত, কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে সহযোগিতা, সুদানের সংকট এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন তারা। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল-মনিটর এই খবর জানিয়েছে।

গাজায় চলমান যুদ্ধ নিয়ে আমিরাতের উদ্বেগের মধ্যে এই সফরের খবর এলো। ২০২২ সালে আমিরাতের প্রেসিডেন্ট হওয়ার পর ওয়াশিংটনে এটিই শেখ মোহাম্মদের প্রথম সফর।

বিশ্লেষকরা বলছেন, এই সফরের খবরটি এমন সময় এলো যখন গাজা সংকট মোকাবিলায় ইসরায়েলি পদক্ষেপ নিয়ে ক্রমবর্ধমান হতাশা দেখাতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। গাজায় সংঘাত কমার কোনও লক্ষণ নেই এবং সেখানে মৃতের সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে।

আব্রাহাম চুক্তি স্বাক্ষরের পর ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আবুধাবি। তবে গাজা যুদ্ধকে কেন্দ্র করে বর্তমান ইসরায়েল সরকারের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে দেশটির। সংঘাত বন্ধে পূর্ববর্তী প্রচেষ্টাগুলো ব্যর্থ করে গাজা যুদ্ধ এখন এক বছর পূর্ণ করতে যাচ্ছে। এমন সময় সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল খালেক আবদুল্লাহ আল-মনিটরকে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর এই পোস্টটি এক কোটি ৮০ লাখ বার দেখা হয়েছে। এই মর্মস্পর্শী বিবৃতিটির উদ্দেশ্য ছিল একটি বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছানো। আর সেটি একটি আনুষ্ঠানিক বিবৃতির চেয়েও বেশি প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এটি ইসরায়েল ও আমেরিকা উভয়ে পক্ষকে নিয়েই হতাশার প্রকাশ। তারা খুব বেশি কথা বলছে, তবে কাজ করছে না।’

বুধবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও দেশটির শুরা কাউন্সিলের একটি অধিবেশনে একই কথার প্রতিধ্বনি করেছিলেন।

তিনি বলেছিলেন, ‘পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশটি তার অক্লান্ত পরিশ্রম বন্ধ করবে না এবং আমরা নিশ্চিত করছি, এমনটি না হলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব।’

ইসরায়েল ও সৌদি আরব দু’দেশের সম্পর্ক স্বাভাবিক করা বিষয়ক একটি চুক্তি নিয়ে কাজ করছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ৭ অক্টোবর হামাসের আক্রমণ এবং গাজায় পরবর্তী যুদ্ধের ঠিক আগে একটি চুক্তির ‘দ্বারপ্রান্তে’ ছিল তারা।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী