লেবাননে উত্তেজনা কমানোর আহ্বান জাতিসংঘ শান্তিরক্ষীদের

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:২০

ইসরায়েলের তীব্র বিমান হামলার পর লেবাননে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষীরা। লেবাননে-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে প্রায় এক বছর ধরে চলা সংঘাতের মধ্যে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) লেবাননে সবচেয়ে বড় হামলাটি চালিয়েছে ইসরায়েল। এর পরই দুপেক্ষের এই শত্রুতা অবিলম্বে বন্ধ করে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহর শত শত রকেট লঞ্চারে হামলা করেছে তারা। সেগুলো থেকে ইসরায়েলের দিকে গোলা ছোড়া হয়েছিল। লেবাননের নিরাপত্তা সূত্র বলছে, গত অক্টোবরে শত্রুতা শুরু হওয়ার পর থেকে এই ধরনের সবচেয়ে তীব্র হামলার ঘটনা ছিল এটি।

গাজা যুদ্ধের জেরে শুরু হওয়া এই সংঘাত চলতি সপ্তাহে উল্লেখযোগ্যভাবে তীব্র আকার ধারণ করেছে। ফলে একটি অভূতপূর্ব আক্রমণের শিকার হয়েছে হিজবুল্লাহ। তাদের ঘাঁটিতে পেজার এবং যোদ্ধাদের ব্যবহৃত ওয়াকিটকি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় ৩৭ জন নিহত এবং আরও কয়েক হাজার আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননে ইউএনআইএফআইএল এর শান্তিরক্ষী বাহিনী শুক্রবার সকালে বলেছে, গত ১২ ঘণ্টা লেবানিজ-ইসরায়েল সীমান্তজুড়ে এবং সংঘাতের এলাকায় ‘শত্রুতা তীব্র থেকে তীব্রতর’ হতে দেখা গেছে।

লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমান্তকে চিহ্নিত করে এমন লাইনের কথা উল্লেখ ইউএনআইএফআইএল -এর মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি রয়টার্সকে বলেন, “‘ব্লু লাইন’ জুড়ে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং সব পক্ষকে অবিলম্বে এই সংঘাত কমানোর অনুরোধ করছি।”

লেবাননের নিরাপত্তা সূত্র ও হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন জানিয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননের অন্তত তিনটি গ্রাম ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছে। হামলার একটি ফুটেজে ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।’

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

হিজবুল্লাহ বলেছে, সীমান্তবর্তী ইসরায়েলি শহর মেটুলায় ইসরায়েলি সেনাদের অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যোদ্ধারা। গত বছর থেকে প্রায়শই ‍হিজবুল্লাহর লক্ষ্যবস্তু হয়ে আসছে শহরটি।

বৃহস্পতিবার রাতে উত্তর ইসরায়েল ও গোলান মালভূমির বেশ কয়েকটি সম্প্রদায়ের জন্য আন্দোলন ও বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর শুক্রবার এই আদেশ তুলে নিয়েছে তারা।

 

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম