বৈরুতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩০

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। শনিবারও (২১ সেপ্টেম্বর) ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালিয়েছে উদ্ধারকর্মীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশু ও সাতজন নারী রয়েছে। ওই হামলায় জনাকীর্ণ শহরতলির একটি বহুতল আবাসিক ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া সমতল পাশের একটি নার্সারি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান-সমর্থিত শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছে। এর মধ্যে তাদের সিনিয়র নেতা ইব্রাহিম আকিল এবং আরেক কমান্ডার আহমেদ ওয়াহবিও আছেন। ইসরায়েলের সঙ্গে প্রায় এক বছরের সংঘর্ষের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আকিল এবং হিজবুল্লাহর রদওয়ান বাহিনীর নেতাদের একটি গোপন আস্তানা লক্ষ্য করে আঘাত হেনেছে এবং গোষ্ঠীটির সামরিক কমান্ড চেইন প্রায় সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে।

হামলার জেরে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়া উপলক্ষে নিউ ইয়র্কে তার পরিকল্পিত সফর বাতিল করেছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, সংঘাতের তীব্রতা নিয়ে উদ্বিগ্ন তিনি। এ ঘটনায় ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম