সিরিয়ায় নতুন মন্ত্রিসভা নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯

নতুন সরকার গঠন করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক ডিক্রি জারি করে মন্ত্রিসভার নতুন মন্ত্রী নিয়োগ দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নতুন মন্ত্রিসভার নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি।

আরেকটি ডিক্রিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদকে সিরিয়ার সহ-রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র, অর্থ ও বিদ্যুৎসহ অন্যান্য মন্ত্রণালয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

এটি একটি বিদায়ী প্রশাসনকে প্রতিস্থাপন করেছে, যা জুলাইয়ের মাঝামাঝি সংসদীয় নির্বাচনের পর থেকে দায়িত্ব পালন করে আসছিল।

আল-জালালি ২০১৪-২০১৬ সাল পর্যন্ত যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে আসাদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে অন্তত সাড়ে তিন লাখ মানুষ নিহত হয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম