লেবাননে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘এই অঞ্চলকে বিশৃঙ্খলায় ফেলার প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছে তুরস্ক। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে, অবিলম্বে এসব হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ ও ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে, ‘ইসরায়েলকে নিঃশর্তভাবে সমর্থন করা’ দেশগুলো দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘তার রাজনৈতিক স্বার্থে রক্ত ঝরানোর’ মতো কাজে সাহায্য করছে বলে অভিযোগ করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্বপ্রাপ্ত সব প্রতিষ্ঠান, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরায়েলি হামলা বন্ধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।’ 

ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্ক বরাবর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে আসছে। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে এবং বিশ্ব আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ দেওয়ার জন্য আবেদন করেছে।

সোমবার গ্রিস, জার্মানি, ইরান এবং কুয়েতের নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করবেন তিনি।

প্রায় এক বছর ধরে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পর, ইসরায়েল এখন ইরান-সমর্থিত হিজবুল্লাহর দিকে মনোযোগ সরিয়েছে। সোমবার হিজবুল্লাহর স্থাপনার ওপর আক্রমণ চালিয়ে অন্তত ৪৯২ বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম