তেল আবিবে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ১৩:১৯আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২২:২১

ইসরায়েলের তেল আবিবে ছুরিকাঘাত ও বন্দুক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও আটজন।। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঠিক আগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে দেশটিতে এই ঘটনা ঘটেছে। তেল আবিবের ইচিলভ হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এই খবর জানিয়েছে।

একে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন ইসরায়েলি পুলিশের মুখপাত্রের একটি ইউনিট। অভিযুক্ত হামলাকারীদের দুজনই নিহত হয়েছে।

সন্দেহভাজন দুই সন্ত্রাসী ইরুশালাইম স্ট্রিটে হেঁটে হেঁটে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড শুরু করে। এসময় মিউনিসিপল সিকিউরিটি পেট্রোল ও পথচারীদের হাতে সন্দেহভাজনরা নিহত হয়।

পুলিশ বাহিনীর একটি বড় দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সেখানে আরও কোনও প্রকার হুমকি রয়েছে কি-না তল্লাশি চালাচ্ছে তারা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে।

অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা। তবে ‘বেশ কয়েকটি ভূখণ্ডে পতিত হয়েছে এবং ক্ষয়ক্ষতি মুল্যায়ন করা হচ্ছে’ বলেও জানান তিনি।

/এএকে/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম