লেবাননে ইসরায়েলি হামলায় আরেক হামাস নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৪, ১২:০৮আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ২৩:৪৯

উত্তর লেবাননের ত্রিপোলির একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের নেতা সাঈদ আতাল্লাহ নিহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) হামাস-সমর্থিত মিডিয়া জানিয়েছে, হামলায় তার পরিবারের আরও তিন সদস্য নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছ।

ত্রিপোলির ওই শরণার্থীশিবিরে সপরিবার বসবাস করতেন সাঈদ আতাল্লাহ। 

ইসরায়েল এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সম্প্রতি আকাশ ও স্থলপথে তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল। এমনকি দেশটির সীমান্ত এলাকায়ও বোমাবর্ষণ করছে ইসরায়েলি সেনারা। শুক্রবার লেবানন ও সিরিয়ার মধ্যে একটি সীমান্ত ক্রসিংয়ে ব্যাপক হামলা চালিয়েছে তারা। হামলা থেকে প্রাণ বাঁচাতে এই পথ দিয়ে সিরিয়ায় যাচ্ছিলেন লেবাননের বহু নাগরিক।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা মাসনা ক্রসিংয়ের কাছে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। লেবাননে অস্ত্র পাচারের জন্য হিজবুল্লাহ এই ক্রসিং ব্যবহার করে বলে দাবি করেছে তারা।

ইসরায়েলি হামলায় এই ক্রসিং বিধ্বস্ত হওয়ার পর পায়ে হেঁটে সিরিয়ায় যাচ্ছেন বহু লেবানিজ। ছবি: রয়টার্স।

শুক্রবারের হামলায় রাস্তাটি বিধ্বস্ত হয়েছে এবং যাবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে লেবানিজরা পায়ে হেঁটে সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ায় প্রবেশ করছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে।

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম