গাজার মসজিদে ইসরায়েলি হামলায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৪, ১০:০৬আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১০:০৬

এবার গাজার একটি মসজিদে বিমান হামলা চালালো ইসরায়েলি বাহিনী। এতে ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত অনেকেই। হতাহতের সংক্যা বাড়তে পারে। রবিবার (৬ অক্টোবর) সকালে মধ্য গাজার দেইর-এল-বালাহ এলাকার আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারানো বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ওই মসজিদটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতো হামাস। যদিও এ দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনী বলেছে, হামাসের বিরুদ্ধে নির্ভুল আক্রমণ চালিয়েছে তারা। সাহদা আল-আকসা মসজিদটিকে হামাস ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল।

ইসরায়েল-হামাস রক্তক্ষয়ী যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। এর জেরে গাজায় এখনও ইসরায়েলি অভিযান চলছে। তাদের হামলায় এ পর্যন্ত অন্তত  ৪১ হাজার ৮২৫  ফিলিস্তিনি নিহত হয়েছে।  আহত হয়েছে কমপক্ষে ৯৬ হাজার ৯১০ জন। যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও।

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম