ম্যাক্রোঁর আহ্বানকে অসম্মানজনক বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৪, ১৩:২২আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৩:২২

গাজায় ব্যবহারের জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এই আহ্বানের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (৫ অক্টোবর) প্যারিসে এক শীর্ষ সম্মেলনে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় সংঘাত অব্যাহত রাখার বিষয়ে  উদ্বেগ পুনর্ব্যক্ত করেছেন ম্যাক্রোঁ। এর প্রতিক্রিয়ায় ম্যাক্রোঁ ও অন্যান্য পশ্চিমা নেতাদের উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন, তাদের লজ্জা হওয়া উচিত’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এদিকে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা।’

সাক্ষাৎকারটি মঙ্গলবার রেকর্ড করা হয়েছিল এবং শনিবার সম্প্রচার করা হয়। সাক্ষাৎকারে ম্যাক্রোঁ আরও বলেন, ‘ইসরায়েলকে ফ্রান্স কোনও অস্ত্র সরবরাহ করছে না।’ লেবাননে ইসরায়েলের স্থল সেনা অভিযানের সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি। বলেন, ‘লেবানন নতুন গাজা হয়ে উঠতে পারে না।’

ম্যাক্রোঁর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বানকে ‘অপমানজনক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ইসরায়েল তাদের সমর্থন ছাড়াই জিতবে।’  

নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত তিনি ভিডিওতে বলেন, ইসরায়েল যখন ইরানের নেতৃত্বে বর্বর শক্তির বিরুদ্ধে লড়াই করছে, তখন সব সভ্য দেশকে ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত।

নেতানিয়াহুর অফিস জানিয়েছে,  যে কোনও দেশ যারা ইসরায়েলের পাশে দাঁড়ায় না, তারা ইরান ও এর মিত্রদের সমর্থন করছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত ৪১ হাজার ৮২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে লেবাননসহ মধ্যপ্রাচ্যেও।  

/এস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী