লোহিত সাগরে আবারও জাহাজে হামলা চালালো হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ২২:৩২আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২২:৩২

লোহিত সাগরে পূর্ব আফ্রিকার উপকূলের দিকে একটি জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) জাহাজটিতে প্রথমে একটি প্রজেক্টাইল দিয়ে আঘাত করা হয়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও, এতে আগুন বা কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার আরও জানিয়েছে, প্রথম হামলার পর হুথিদের নিক্ষেপ করা আরও দুটি প্রজেক্টাইল জাহাজটির আশেপাশের পানিতে আঘাত করে। হামলার সময় ইয়েমেনের আল হোদাইদা বন্দর  থেকে অনেকটাই দূরে ছিল জাহাজটি। তবে ওই রুটেই বিদ্রোহীরা তাদের বেশিরভাগ হামলা পরিচালনা করে থাকে।

বেসরকারি নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে এই জাহাজটিকে লাইবেরিয়া-নিয়ন্ত্রিত রাসায়নিক ট্যাংকার হিসেবে শনাক্ত করেছে।

এই হামলাটি এমন সময়ে ঘটলো যখন বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোকে হুমকি দিয়ে আসছে। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজে এই ধরনের হামলা বেড়েছে। অথচ এই রুটি দিয়ে একসময় বছরে এক হাজার বিলিয়ন ডলারের পণ্য পরিবহণ হতো। 

বিদ্রোহীরা তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

তবে তাদের আক্রমণগুলো স্বীকার করতে কয়েক ঘণ্টা বা কখনও কখনও কয়েক দিনও লাগতে পারে বলে জানিয়েছে বিশ্লেষকরা।

গাজা যুদ্ধের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার দাবি করে আসছে হুথিরা ।

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী