লেবাননে ইসরায়েলি হামলায় আরও দুই শান্তিরক্ষী আহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ০৯:০৪আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১০:৪০

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের আরও দুইজন শান্তিরক্ষী আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার (১১ অক্টোবর) গত ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার শান্তিরক্ষীদের প্রধান ঘাঁটির কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যখন তারা হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পশ্চিমা দেশগুলো এই হামলার নিন্দা করেছে। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল) একে ‘গুরুতর ঘটনা’ বলে অভিহিত করেছে। বলেছে, জাতিসংঘের কর্মী এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। ফ্রান্স, ইতালি এবং স্পেন ইসরায়েলি হামলাকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে। ইসরায়েলের এই ধরনের ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া।

জাতিসংঘ জানিয়েছে, আহত দুজনই শ্রীলঙ্কার নাগরিক। দক্ষিণ লেবাননে বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার শান্তিরক্ষী কাজ করছেন বলে জানিয়েছে ইউএনআইএফআইএল।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের গুলিতে আহত দুই শান্তিরক্ষী হিজবুল্লাহর সাথে জড়িত ছিল। এ বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে তারা। হামলার কয়েক ঘন্টা আগে তাদেরকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল বলেও দাবি করেছে তারা।

ডক্টরস ইউদাউট বর্ডার-এমএসএফ জানিয়েছে, গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে হাজার হাজার মানুষ আটকা পড়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে লেবানন থেকে দুটি ড্রোন শনাক্ত করা হয়েছে। একটিকে ধ্বংস করা হয়েছে। তবে অপর ড্রোনের হামলায় হারজলিয়ায় একটি ভবনে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অগ্রসর হতে ব্যর্থ হয়েছে এবং উল্লেখযোগ্য প্রতিরোধের সম্মুখীন হয়েছে।

এক বছরআগে গাজা যুদ্ধের শুরুতে হামাসের সমর্থনে উত্তর ইসরায়েলে রকেট ছুড়তে শুরু করে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তখন থেকেই হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ চলছে। তবে সম্প্রতি লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা তীব্রতর করেছে ইসরায়েল।

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম