হিজবুল্লাহ-ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই, আরও এক শান্তিরক্ষী আহত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ১৪:৪২আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৪:৪২

দক্ষিণ লেবাননের রামিয়া গ্রামে ঢুকার চেষ্টা করছিল ইসরায়েলি বাহিনী। এসময় হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে পড়ে তারা। রবিবার (১৩ অক্টোবর) হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান সংঘাতে জাতিসংঘের আরও এক শান্তিরক্ষী আহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেবাননে সামরিক আগ্রাসন জোরদারের অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের ২৩ গ্রামের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার আদেশ দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) বাসিন্দাদেরকে আওয়ালি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তাদের দাবি, হিজবুল্লাহ গ্রামগুলোকে অস্ত্রাগার ও আক্রমণ চালানোর জন্য ব্যবহার করছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দেইর বেল্লা, আল মাইসারা ও বারজা এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৭ জন। আর রবিবার ভোরে দক্ষিণ লেবাননের ছোট একটি শহর কেফার টেবনিতের কেন্দ্রে অবস্থিত পুরোনো একটি মসজিদে হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। 

শনিবার উত্তর ইসরায়েলে প্রায় ৩২০টি প্রতিশোধমূলক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

এদিকে ইসরায়েলি হামলায় আরও এক শান্তিরক্ষী আহত হয়েছে। গত কয়েকদিনে এ নিয়ে পাঁচ শান্তিরক্ষী আহত হলো।

যুক্তরাষ্ট্রসহ ৪০টি দেশ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

/এস/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম