উড়োজাহাজে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ১৫:৪৫আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৫:৪৫

উড়োজাহাজে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান। শনিবার (১২ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। লেবাননে সম্প্রতি প্রাণঘাতী পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের কয়েক সপ্তাহ পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান। নাশকতামূলক এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছিল। এক প্রতিবেদনে তুর্কি সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জাফর ইয়াজেরলোর মুখপাত্রের বরাত দিয়ে আইএসএনএ নিউজ এজেন্সি জানিয়েছে, ‘মোবাইল ফোন ছাড়া ফ্লাইটে যেকোনও ধরণের ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইসের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’

লেবাননে ইরান-মিত্র হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে নাশকতামূলক হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় পেজার ও ওয়াকিটকি বিস্ফোরিত হয়। এতে অন্তত ৩৯ জন নিহত হন। আহত হন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমিনিসহ প্রায় তিন হাজার মানুষ।

এর তিন সপ্তাহের মধ্যে উড়োজাহাজে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে দুবাই-ভিত্তিক এয়ারলাইন এমিরেটসও বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছিল।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক