লেবানন-ইসরায়েল সংঘাত

ইসরায়েলকে দ্রুত সামরিক অভিযান বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ১৯:৩৮আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ২৩:০৪

ইসরায়েলকে লেবাননে দ্রুত সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক সমাধানে এগিয়ে আসার আহ্বান জানালো যুক্তরাষ্ট্র। রবিবার (১৩ সেপ্টেম্বর) এই আহ্বান জানানো হয়। এসময় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলে রকেট হামলার বন্ধ করে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছে ফ্রান্স। এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।

ইসরায়েলে ইহুদি ধর্মীয় উৎসব ইয়োম কিপোরের দিন হিজবুল্লাহ ৩শ’র বেশি রকেট ও ড্রোন নিক্ষেপ করার পর এই আহ্বান জানানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, যোদ্ধাদের স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করছে হিজবুল্লাহ।

জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও দক্ষিণ লেবাননে নিজেদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।

শনিবার সকালে পেন্টাগনের একটি বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে ‘যত দ্রুত সম্ভব সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক পথে আসার’ আহ্বান জানিয়েছেন।

মার্কিন ওই বিবৃতিতে বলা হয়, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের অবস্থানে ইসরায়েলি হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন অস্টিন। এসময় শান্তিরক্ষী ও লেবানিজ আর্মির নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে জোর দেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম