নেতানিয়াহুর সতর্কবার্তার পর লেবাননে ইসরায়েলের নতুন হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ১৬:২২আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২৩:০৮

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারির পর পূর্ব লেবাননে হিজবুল্লাহ’র ওপর নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেকা উপত্যকায় একাধিক হামলা চালায় তারা। এর আগে এক ভাষণে ইরান-সমর্থিত গোষ্ঠীটিকে রেহাই না দেওয়ার প্রতিশ্রুতি দেন নেতানিয়াহু। 

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বেকা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একাধিক আক্রমণে বালবাক শহরের একটি হাসপাতালের পরিষেবা স্থগিত হয়ে যায়।

এই হামলাগুলো এমন সময়ে আসে যখন হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত চার ইসরায়েলি সেনার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন নেতানিয়াহু। গত রবিবার কেন্দ্রীয় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলায় ওই সেনারা নিহত হয়।

ওই সামরিক ঘাঁটিতেই এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, লেবাননের সর্বত্র-এমনকি বৈরুতেও হামলা চালিয়ে যাবেন তিনি।

ইসরায়েলের উন্নত বিমান প্রতিরক্ষা সাধারণত হিজবুল্লাহর রকেটগুলো সহজেই গুলি করে ভূপাতিত করতে পারে। তবে রবিবারের হামলাটি তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পেরেছিল।

ওই হামলার প্রতিশোধ নিতে সোমবার উত্তর লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে  অন্তত ২১ জন নিহত হয়। এছাড়া দক্ষিণ

লেবাননের ২৫টি গ্রামের বাসিন্দাদের ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে আয়ালি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণ প্রসঙ্গে আজ এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, তারা যুক্তরাষ্ট্রের আহ্বান বা প্রস্তাব বিবেচনা করবেন,কিন্তু দেশের জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

ইসরায়েলের এমন মন্তব্যে এই অঞ্চলে পূর্ণাঙ্গ  যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে। কারণ গত ১ অক্টোবর ইরানের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে নেতানিয়াহুকে তেহরানের পারমাণবিক বা তেল স্থাপনাগুলোর ওপর হামলা না চালাতে  পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: এএফপি, রয়টার্স

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম