ইয়েমেনে হুথিদের অস্ত্রের গুদামে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪, ১১:১২আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১১:১২

ইয়েমেনে হুথিদের অস্ত্র সংরক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার (১৬ অক্টোবর) মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এবিসি নিউজের খবরে বলা হয়, একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ‘ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় অস্ত্রের গুদামে ইউএস সেন্ট্রাল কমান্ড বাহিনী একাধিক বিমান হামলা চালিয়েছে।’

হুথিদের লক্ষ্যবস্তুতে সর্বশেষ হামলার ঘটনা এটি। এ হামলায় এখনও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তথ্য জানায়নি রয়টার্স।

গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলি ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করে আসছে হুথিরা।

লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে হামলার বিষয়ে তাদের কয়েক দফা সতর্ক করার পর, ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।তবুও লোহিত সাগরে থেমে থাকেনি তাদের হামলা।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী