সিরিয়ার বন্দর শহর লাতাকিয়ায় ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪, ১১:৩০আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১১:৩০

সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষবস্তুতে হামলার দাবি করলেও এবার বেসামরিক স্থাপনায় হামলা শুরু করেছে ইসরায়েল। নাবাতিহ শহরের পৌরসভার সদর দফতরে হামলার পর বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে ভূমধ্যসাগরীয় বন্দর শহর লাতাকিয়াতেও হামলা চালিয়েছে দেশটি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সানার খবরে বলা হয়, ইসরায়েলি হামলায় লাতাকিয়ায় আগুন ছড়িয়ে পড়েছে। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছে বলেও জানানো হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী লাতাকিয়ায় ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে।  তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

কয়েক বছর ধরেই সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযান আরও জোরদার করেছে দেশটি।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম