সিনওয়ারের শেষ মুহূর্তের ড্রোন ভিডিও প্রকাশ করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৪, ২০:৪৮আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৩:৫২

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর শেষ মুহূর্তের একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ভিডিওটি সম্পাদনা করে কিছু ফ্রিজ ফ্রেম ও গ্রাফিক্স যোগ করা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, গোলাবর্ষণে ধ্বংসপ্রাপ্ত একটি ঘরে বসে আছেন এক ব্যক্তি। যার মুখ একটি স্কার্ফ দিয়ে ঢাকা। সম্ভবত পরিচয় গোপন করার উদ্দেশ্যে মুখ ঢাকা হয়েছে। ড্রোনটি যখন তার কাছাকাছি আসে তখন তিনি আহত একটি হাত দিয়ে একটি লাঠি তুলে ড্রোনের দিকে ছুঁড়ে মারেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, এরপর সামরিক বাহিনী ভবনটির ওপর আরও একটি গোলা নিক্ষেপ করে। এতে ভবনটি ধ্বংস হয়ে যায়। এই গোলাবর্ষণ সিনওয়ারকে হত্যা করে। এই অভিযানে তিন সশস্ত্র যোদ্ধার মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছে সামরিক বাহিনী।

ইসরায়েলি পুলিশ জানায়, দাঁতের রেকর্ড, আঙ্গুলের ছাপ ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে সিনওয়ারের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম