গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ০৮:৫৯আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৯:২৯

উত্তর গাজার বেইত লাহিয়া শহরে ইসরায়েলি হামলায় অন্তত ৭৩ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও উপত্যকার হামাস পরিচালিত কর্তৃপক্ষ বলছে, শনিবার (১৯ অক্টোবর) গভীর রাতে বোমা হামলার পর আরও অনেকে আহত হয়েছে। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলেও দাবি করেছেন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েল বলেছে, হামাস কর্তৃপক্ষ হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে তা ‘অতিরিক্ত’ এবং সেনাবাহিনীর কাছে থাকা তথ্যের সঙ্গে মেলে না। তবে গাজার সিভিল ডিফেন্স সংস্থাও এই সংখ্যা নিশ্চিত করেছে।

সর্বশেষ হামলাটি ইন্দোনেশিয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর ‘তীব্র গুলিবর্ষণের’ কয়েক ঘণ্টা পর করা হয়েছে।

হামাস-পরিচালিত সরকারি মিডিয়া অফিস বলেছে, জনাকীর্ণ আবাসিক এলাকায় বোমাবর্ষণে ৭৩ জন নিহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি বিবিসি।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বেইত লাহিয়াতে উদ্ধার কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে, কারণ ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা এবং ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় একটি সম্পূর্ণ আবাসিক কমপ্লেক্স ধ্বংস হয়ে গেছে।

গত শুক্রবার রাতে ঘনবসতিপূর্ণ জাবালিয়া ও সেখানকার শরণার্থীশিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৩ জন নিহত হন।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম