বাসভবনে হামলাকে গুরুতর ভুল বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ১০:০৮আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৫:৪৬

ব্যক্তিগত বাসভবনে ড্রোন হামলার খবর পাওয়ার পরও যুদ্ধের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করা ইরান-সমর্থিত হিজবুল্লাহর গুরুতর ভুল’। শনিবার (১৯ অক্টোবর) তেল আবিব শহরের উত্তরে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে হামলা চালায় হিজবুল্লাহ। তবে ওই সময় নেতানিয়াহু ও তার স্ত্রী সেখানে ছিলেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, যে কেউ ইসরায়েলের নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করবে, তাকে চরম মূল্য দিতে হবে।

এর আগে তার অফিস জানিয়েছিল, শনিবার সকালে উত্তর উপকূলীয় শহর সিজারিয়ায় তার বাসভবনের দিকে একটি ড্রোন ছোঁড়া হয়। তবে নেতানিয়াহু এবং তার স্ত্রী ওই সময় বাসায় ছিলেন না এবং কেউ আহত হয়নি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, এই হামলার পিছনে হিজবুল্লাহ ছিল। জাতিসংঘে ইরানের মিশনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নিঃসন্দেহে লেবাননের হিজবুল্লাহ হামলাটি চালিয়েছে।

তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি হিজবুল্লাহ।

হামলাটি এমন সময়ে ঘটেছে যখন ইসরায়েল গত ১ অক্টোবর ইরানের ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে । 

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে তিনটি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে দুটি ধ্বংস করা হয়েছে। অন্য একটি বিমান সিজারিয়ায় একটি ভবনে আঘাত করেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ওই ভবনটি প্রধানমন্ত্রীর বাসভবনের অংশ ছিল কিনা বা ক্ষতির পরিমাণ কতটা তা নিশ্চিত করেনি সামরিক বাহিনী।

ইসরায়েলি প্রধানমন্ত্রী দুটি ব্যক্তিগত বাসভবন ব্যবহার করেন- একটি সিজারিয়ায় এবং আরেকটি জেরুজালেমে। এছাড়াও তিনি জেরুজালেমে তার সরকারি বাসভবন বেইত আগিওনেও থাকেন। তবে বর্তমানে সেটিতে সংস্কার কাজ চলছে।

/এস/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি