বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরে হামলার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ১৭:২৯আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৩:৫৩

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতর ও ভূগর্ভস্থ অস্ত্র স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। রবিবার (২০ অক্টোবর) এমন দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল-আরাবিয়া এই খবর জানিয়েছে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আজ সকালে (রবিবার) ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ) হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরের একটি কমান্ড সেন্টার ও বৈরুতে একটি ভূগর্ভস্থ অস্ত্রের স্থাপনায় হামলা চালিয়েছে।’

লেবাননের রাষ্ট্রীয় মিডিয়া রবিবার সকালে জানায়, হিজবুল্লাহর দক্ষিণ বৈরুতের শক্ত ঘাঁটি দাহিয়েহ-এর হারেত হরিকে একাধিক ও হাদাতে একটি ইসরায়েলি হামলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমান তিন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে। নিহতদের মধ্যে গোষ্ঠীটির দক্ষিণ কমান্ডের একজন সিনিয়র ব্যক্তিত্ব আল হাজ আব্বাস সালামেহ, যোগাযোগ বিশেষজ্ঞ রেদা আব্বাস আওয়াদা এবং আহমাদ আলী হুসেন, যাকে আইডিএফ কৌশলগত অস্ত্র উন্নয়নের জন্য দায়ী করেছে।

তবে ইসরায়েলের এমন দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি হিজবুল্লাহ।

ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার বলেছে, দক্ষিণ লেবাননে টানেল শ্যাফ্ট ও ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করেছে সেনারা। শুক্রবার হিজবুল্লাহর বিনতে জবেল এলাকার ডেপুটি কমান্ডারকে হত্যা করার দাবি করেছিল তারা।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম