ইসরায়েলে হামলার দাবি হিজবুল্লাহ’র, তেল আবিবে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ১৩:৫২আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৩:৫৯

উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে রকেট নিক্ষেপের দাবি করেছে হিজবুল্লাহ। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে তেল আবিবের শহরতলিতে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং হাইফার পশ্চিমে একটি নৌ ঘাঁটিতে রকেট ছুড়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। এর জেরে তেল আবিবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট-৮২০০ এর ব্যবহৃত গ্লিলোট ঘাঁটি এবং তেল আবিবের উপকণ্ঠের নীরিত এলাকায় রকেট নিক্ষেপ করেছে।

এছাড়া উত্তরের হাইফা বন্দর শহরের বাইরে একটি নৌ ঘাঁটিতেও রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক প্রতিবেদন পাওয়া যায়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে,তেল আবিবের দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি প্রজেক্টাইল লেবানন থেকে এসে খোলা জায়গায় পড়েছে। এর কারণে এয়ার সাইরেন সক্রিয় হয়েছে। এছাড়া তেল আবিবে অন্যান্য সাইরেনও বেজে ওঠে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহর বেশিরভাগ রকেটই ভূপাতিত করেছে তারা।

এর আগে রাতভর লেবাননের দক্ষিণ ও রাজধানীর দক্ষিণ উপকণ্ঠে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বৈরুতের প্রধান সরকারি হাসপাতালের কাছে সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ চারজন নিহত হয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক