ব্লিঙ্কেনের সফরে কূটনৈতিক সাফল্যের প্রত্যাশা কম

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ১৫:৩৭আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৫:৩৭

গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইসরায়েল পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মঙ্গলবার (২২ অক্টোবর) তেল আবিব পৌঁছেন তিনি। তবে তার এই সফরে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক সাফল্যের প্রত্যাশা খুবই কম বলে মনে করছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ জামজম।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এ নিয়ে ১১ তম বারের মতো ইসরায়েলসহ মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এতবার তিনি এই অঞ্চল সফর করে যুদ্ধবিরতির জন্য চেষ্টা করলেও, শুধু একটি সপ্তাহ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আর তা ছিল গত বছরের নভেম্বরে।

গত সপ্তাহে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন খুব স্পষ্টভাবে ইসরায়েলকে সংঘাত থেকে সরে এসে একটি যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়েছেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের অনেকেই, এমনকি ইসরায়েলের বিরোধী দলও হামাস তথা অন্য এই অঞ্চলের অন্য সংগঠনগুলোর প্রতি কঠোর মনোভাব প্রকাশ করছেন।

তারা জোর দিয়ে বলছে, ইসরায়েল আগামী কয়েক বছর গাজায় থাকবে এবং তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে।

তাই এই মুহূর্তে একটি কার্যকর যুদ্ধবিরতি চুক্তি করা একটি কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম