লেবাননের দক্ষিণাঞ্চলে রকেট হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ১৯:৩৮আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৯:৩৮

লেবাননের দক্ষিণাঞ্চলে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে পাঁচজন ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন ও ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে এই হামলা হয়। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে। নিহতরা ৮ম আর্মার্ড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রাথমিক তদন্তের বরাতে খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থানরত হিজবুল্লাহ যোদ্ধারা একটি ভবনে রকেট হামলা চালায়। ওই ভবনটি তখন ইসরায়েলি সেনাদের লজিস্টিক সরবরাহ কেন্দ্র ছিল। একাধিক রকেট ছোড়া হয়, যার একটি ভবনের কাছে বিস্ফোরিত হয়। এই হামলায় লজিস্টিক বহরের সদস্যরাও আহত হন।

আহত ১৯ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে আইডিএফ। আহত রিজার্ভ সেনাদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজন শুক্রবার সকালের লড়াইয়ে আহত হয়েছিলেন।

নিহতদের মধ্যে গাই নামের এক সেনার আত্মীয় ইয়েডেট নেটওয়ার্ককে বলেন, তিনি স্বেচ্ছায় রিজার্ভ ডিউটিতে যোগ দিয়েছিলেন।  

এদিকে, দক্ষিণ লেবাননের সংঘর্ষের মধ্যে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, সম্প্রতি হিজবুল্লাহর দুটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। একটি সুড়ঙ্গ গোপন কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং সেখানে অবস্থানরত হিজবুল্লাহ যোদ্ধারা নিহত হন। অন্য সুড়ঙ্গটি সীমান্তের কাছাকাছি ছিল এবং এটি হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

আইডিএফ আরও জানিয়েছে, অভিযানের সময় হিজবুল্লাহর বিপুল অস্ত্র জব্দ করা হয়েছে, যার মধ্যে ১১টি ট্রাক ভর্তি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, লঞ্চার, গ্রেনেড ও রাইফেল রয়েছে।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের