ইরানের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ১০:০৬আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১১:১৯

চলতি মাসের শুরুতে ইসরায়েলে তেহরানের হামলার প্রতিশোধ নিতে এবার ইরানে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালালো ইসরায়েলি সামারিক বাহিনী। শনিবার (২৬ অক্টোবর) ভোরে দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইরানি সংবাদমাধ্যমগুলো রাজধানী তেহরান ও নিকটবর্তী সামরিক ঘাঁটিতে কয়েক ঘণ্টা ধরে একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ভোর হওয়ার আগে ইসরায়েলের রাষ্ট্র্রীয় টেলিভিশন জানিয়েছিল, তিনটি সিরজি হামলা সম্পন্ন করেছে ইসরায়েল এবং তাদের অভিযান শেষ হয়েছে।

১ অক্টোবরের হামলার প্রতিশোধ হিসেবে প্রত্যাশিত ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার অপেক্ষা করছিল ইরান। ওই হামলায় ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তেহরান। হামলায় পশ্চিম তীরে একজন নিহত হন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। হামাসকে লেবানন-ভিত্তিক হিজবুল্লাহ গোষ্ঠীও সমর্থন জানিয়েছেন। হিজবুল্লাহকে সমর্থন জানায় ইরানও।

লেবাননের রাজধানী বৈরুতে ইরান ও মার্কিন সম্মিলতি বিমান হামলা ও স্থল অভিযান, গাজা উপত্যকায় বছরের পুরনো ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতসহ গত মাস থেকে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের তীব্র আক্রমণ একটি আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ‘ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সরকারের কয়েক মাস ধরে করা ক্রমাগত আক্রমণের প্রতিক্রিয়ায়, এই মুহূর্তে ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালাচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী’

পরে সামরিক বাহিনী ইরানে সামরিক লক্ষ্যবস্তুগুলোর ওপর আক্রমণ করার কথা জানায়। তারা বলে, তেহরান ও এর প্রক্সিদের আক্রমণ, যার মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলাও রয়েছে, সেগুলোর জবাব দেওয়ার অধিকার ও কর্তব্য ইসরায়েলের রয়েছে।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম