ইরানে ইসরায়েলের আক্রমণ ছিল যথাযথ ও শক্তিশালী: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ২৩:০৫আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২৩:০৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানে ইসরায়েলের বিমান হামলা ‘যথাযথ ও শক্তিশালী’ ছিল এবং এটি সমস্ত লক্ষ্য অর্জন করেছে। রবিবার (২৭ অক্টোবর) তিনি এই মন্তব্য করেছেন। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ইরানের আক্রমণের জবাব দেব এবং শনিবার আমরা আঘাত হেনেছি। ইরানে আমাদের আক্রমণ ছিল যথাযথ ও শক্তিশালী। যা সব লক্ষ্য অর্জন করেছে।

শনিবার ভোরে ইসরায়েল বহু প্রতীক্ষিত প্রতিশোধমূলক হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন ও লঞ্চ সাইটসহ কৌশলগত সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরান আগে থেকেই ইসরায়েলের প্রতিশোধের জন্য প্রস্তুত ছিল। ১ অক্টোবর ইরানের সরাসরি আক্রমণে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার ফলে অধিকাংশ মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। একজন ফিলিস্তিনি ব্যক্তি নিহত হন এবং সামরিক ঘাঁটিসহ বিভিন্ন আবাসিক এলাকায় ক্ষতি হয়। তবে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় যে এই আক্রমণ কোনও কার্যকরী প্রভাব ফেলেনি।

নেতানিয়াহু আরও বলেন, ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল আক্রমণ করেছে এবং এই আক্রমণ ব্যর্থ হয়েছে। আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি। বিমানবাহিনী ইরানে হামলা চালিয়ে তাদের প্রতিরক্ষা সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতায় আঘাত করেছে।

শনিবারের হামলার পেছনে ছিল কয়েক মাস ধরে চলা একটি পরিকল্পনা। যার উদ্দেশ্য ছিল ইরানপন্থি গোষ্ঠী হিজবুল্লাহ ও হামাসকে বিচ্ছিন্ন করা। তিনি বলেন, দুই দিন আগে আমরা অক্টোপাসের মাথা, অর্থাৎ ইরানি শাসনব্যবস্থায় আঘাত হেনেছি।

তিনি ইরানের জনগণের প্রতি বার্তা দিয়ে বলেন, আমাদের লড়াই আপনাদের বিরুদ্ধে নয় বরং সেই শাসনব্যবস্থার বিরুদ্ধে, যারা আপনাদের নির্যাতন করছে এবং অঞ্চলকে হুমকির মুখে ফেলছে।

একই দিনে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইরানে এই নির্ভুল, প্রাণঘাতী ও বিস্ময়কর হামলা একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। আর তা হলো, যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, ইসরায়েলের দীর্ঘ হাত যে কাউকে আঘাত করতে সক্ষম।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম