ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে জাতিসংঘে তুরস্কের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর ২০২৪, ২২:৩৩আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২২:৩৩

ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদের সরবরাহ বন্ধে জাতিসংগের নিরাপত্তা পরিষদকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। এই আহ্বান জানিয়ে ৫৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক সংস্থার একটি যৌথ চিঠি জমা দিয়েছে তুরস্ক। এই উদ্যোগের নেতৃত্বে ছিল তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরদান বিষয়টি নিশ্চিত করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

নভেম্বরের ১ তারিখে জাতিসংঘে জমা দেওয়া এই চিঠিতে তুরস্কসহ ৫২টি দেশ এবং দুটি আন্তর্জাতিক সংস্থা স্বাক্ষর করেছে। চিঠিতে ইসরায়েলের প্রতি অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানানো হয়।

জিবুতিতে তুরস্ক-আফ্রিকা অংশীদারত্বের তৃতীয় মন্ত্রী পর্যায়ের পর্যালোচনা সম্মেলনে ফিরদান বলেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা গণহত্যায় সহযোগিতা করার সমান।

তিনি আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন বর্তমানে একটি আন্তর্জাতিক হুমকি হিসেবে পরিণত হয়েছে। সব দেশের প্রতি তিনি আহ্বান জানান, যাতে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করে।

ফিরদান বলেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থা সমস্যার সমাধান দিতে ব্যর্থ হয়েছে এবং এই ব্যবস্থা ঐতিহাসিক অবিচার পুনরুৎপাদন করছে।

তিনি আরও জানান, এই অনিবার্য পরিবর্তন আফ্রিকার দেশগুলোর নেতৃত্বে হবে। চলমান আন্তর্জাতিক ব্যবস্থা তাদের উপেক্ষা করে আসছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম