৫২০ কোটি ডলারে অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান কিনছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৪, ১৭:৪০আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৭:৪০

গাজা ও লেবাননে সংঘাতে জড়ানো ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। এই লক্ষ্যে মার্কিন বিমান নির্মাতা বোয়িংয়ের সঙ্গে ৫২০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) চুক্তি স্বাক্ষরের এই ঘোষণা দেওয়া হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার স্বাক্ষরিত এই চুক্তিটি যুক্তরাষ্ট্র প্রশাসন ও কংগ্রেস দ্বারা অনুমোদিত একটি বড় সহায়তা প্যাকেজের অংশ। এতে আরও ২৫টি যুদ্ধবিমান ক্রয়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমানগুলো সর্বাধুনিক অস্ত্র ব্যবস্থা ও উন্নত ইসরায়েলি প্রযুক্তির সঙ্গে সংযুক্ত থাকবে। এই আধুনিকায়িত বিমানগুলো ইসরায়েলি বিমান বাহিনীকে মধ্যপ্রাচ্যের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সহায়তা করবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২০৩১ সাল থেকে বিমানগুলো সরবরাহ শুরু হবে। বছরে চার থেকে ছয়টি বিমান সরবরাহ করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সহিংসতা লেবাননেও ছড়িয়ে পড়েছে। সেখানে ইসরায়েলি বিমান ও স্থল হামলায় প্রায় ৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের