গাজায় জাতিসংঘ-পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ১১:৩১আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১১:৩১

গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে অবস্থিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার (১৬ নভেম্বর) উত্তর গাজায় জাতিসংঘ পরিচালিত আবু আসি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও লোকজন আটকে থাকতে পারে। জাতিসংঘের স্কুলে হামলার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেইর এল-বালাহ থেকে আল জাজিরার হিন্দ খুদরি বলেছেন, ওই স্কুলে আশ্রয় নেওয়া বেশিরভাগ মানুষ গাজার অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুত হয়েছিল।

আহতদেরও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা যায়নি বলে জানিয়েছেন তিনি। শহরে একটি হাসপাতালে কার্যক্রম চালু থাকায় গাজার স্বাস্থ্য পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে উল্লেখ করেছেন হিন্দ খুদরি।

কারণ উত্তর গাজা ৪০ দিনেরও বেশি সময় ধরে অবরোধের মধ্যে রয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানিয়েছেন, শনিবার গাজাজুড়ে ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি অভিযানে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত সেখানে ৪৩ হাজার ৭৯৯ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে এক লাখ ৩৬ হাজার ছাড়িয়ে গেছে।

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী