দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, ৫ চিকিৎসাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৫আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৫

দক্ষিণ লেবানন এবং বৈরুতের প্রান্তে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবারের (২২ নভেম্বর)এই হামলায় অন্তত পাঁচজন চিকিৎসাকর্মী নিহত হয়েছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের তীব্র সামরিক অভিযান অব্যাহত রয়েছে। আর এই হামলা যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতির আশা কমিয়ে দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দক্ষিণ লেবাননের দুটি গ্রামে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি উদ্ধার দলের পাঁচ চিকিৎসাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত এক বছরে ইসরায়েলি হামলায় নিহত ৩,৫০০ জনের মধ্যে ২০০ জনেরও বেশি চিকিৎসাকর্মী রয়েছে বলে দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে, উত্তর-পূর্বাঞ্চলীয় বালবেক প্রদেশে দার আল-আমাল ইউনিভার্সিটি হাসপাতালের কাছে একটি বাসভবনে ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালের পরিচালক ও তার ছয় সহকর্মী নিহত হয়।

এছাড়া দক্ষিণ লেবাননের একটি ইউএনআইএফআইএল শান্তিরক্ষী ঘাঁটিতে দুটি রকেট বিস্ফোরণে চার ইতালীয় সেনা  আহত হয়েছেন বলে ইউনিফলের এক মুখপাত্র জানিয়েছেন।

হিজবুল্লাহর ঘনবসতিপূর্ণ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরেও হামলা চালিয়েছে ইসরায়েল।

শুক্রবার উপশহরের একটি ভবনে হামলা চালানোর পর মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক ওই ভবনটি।  ওই ভবনের এক বাসিন্দা আবীর দারউইচ বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সরিয়ে নেওয়ার সতর্কতা পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যান তারা।

তিনি জানান, এইসব আবাসিক ভবনের বেশিরভাগ ফ্ল্যাট কেনার জন্য ঋণ নিয়েছেন মালিকরা। সারাজীবনের সমস্ত সঞ্চয় মুহূর্তেই শেষ হয়ে গেছে।

গাজা যুদ্ধে হিজবুল্লাহ হামাসকে সমর্থন জানিয়ে ২০২৩ সালের অক্টোবর মাসে সীমান্তে রকেট নিক্ষেপ শুরু করার পর থেকেই তাদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম