জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত, ৩ পুলিশ আহত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৬আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৬

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলির ঘটনায় এক বন্দুকধারী নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) এক নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা জানিয়েছে, আম্মানের রাবিয়া এলাকায় পুলিশ টহলদলের ওপর গুলি চালায় এক বন্দুকধারী। পরে পুলিশ ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে। বন্দুকধারীর সঙ্গে গুলি বিনিময়ে ৩ পুলিশ আহত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জর্ডানের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে যে ঘটনা তদন্তাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি দূতাবাসের কাছে গুলির শব্দ শোনার পর পুলিশ ওই এলাকাটি ঘিরে ফেলে। দূতাবাসটি যেখানে অবস্থিত সেই রাবিয়া এলাকায় পুলিশ ও অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে।

এই এলাকা ইসরায়েলের বিরুদ্ধে ঘনঘন বিক্ষোভের একটি কেন্দ্রবিন্দু। গাজা যুদ্ধের কারণে জর্ডানে ইসরায়েলবিরোধী মনোভাব তীব্র হওয়ায়, এ অঞ্চলে বড় ধরনের শান্তিপূর্ণ সমাবেশের ঘটনাও ঘটেছে।

এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, পুলিশ বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে। কারণ নিরাপত্তা বাহিনী অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছে।

জর্ডানের ১ কোটি ২০ লাখ নাগরিকের মধ্যে অনেকেই ফিলিস্তিনি বংশোদ্ভূত, যাদের পরিবার ১৯৪৮ সালে ইসরায়েলের সৃষ্টি উপলক্ষে সংঘটিত যুদ্ধে জর্ডানে পালিয়ে আসে বা বিতাড়িত হয়। তাদের অনেকেরই জর্ডান নদীর অপর পাড়ে ইসরায়েলে বসবাসকারী পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে।

জর্ডানের সঙ্গে ইসরায়েলের শান্তিচুক্তি অনেক নাগরিকের কাছে অজনপ্রিয়। তারা মনে করেন, সম্পর্ক স্বাভাবিকীকরণ ফিলিস্তিনি সহমর্মীদের অধিকারের প্রতি বিশ্বাসঘাতকতা।

/এস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম