তিন ইউরোপীয় শক্তির সঙ্গে পরমাণু নিয়ে আলোচনা করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ২১:৫৩আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ২১:৫৩

বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে তিন ইউরোপীয় শক্তির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। শুক্রবার (২৯ নভেম্বর) জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা তেহরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করার কয়েকদিন পর এই বৈঠকের খবরটি এলো। রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জাপানের বার্তা সংস্থা কিয়োডোর একটি প্রতিবেদনে প্রথম এই খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জেনেভায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও আমেরিকা এই আলোচনার প্রস্তাব এনেছে।

জানুয়ারিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগেই পারমাণবিক অচলাবস্থার সমাধান খুঁজছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার।

শুক্রবারের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি বলেন, ‘তেহরান সব সময় মনে করে কূটনীতির মাধ্যমেই পারমাণবিক সমস্যার সমাধান করা উচিত। ইরান কখনওই আলোচনা থেকে বেরিয়ে আসেনি।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই পরে বলেছিলেন, ইরান, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় অংশ নেবেন। এ সময় আঞ্চলিক সমস্যাগুলোর পাশাপাশি পারমাণবিক ইস্যুতেও কথা বলবেন তারা।

তবে আলোচনা কোথায় হবে তা জানাননি বাঘাই। এ বিষয়ে জানতে চাইলে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কিয়োডোর প্রতিবেদনে উল্লেখ করা দেশগুলোকে প্রশ্ন করতে বলেন।

বাঘাই বলেছেন, ‘ফিলিস্তিন, লেবানন ও পরমাণুসহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আলোচনা ও বিষয়ের ওপর মতবিনিময় হবে।’

২০১৮ সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন ছয়টি প্রধান শক্তির সঙ্গে ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত তেহরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সহ চুক্তির পারমাণবিক সীমা লঙ্ঘনে প্ররোচিত করে।

চুক্তিটি পুনরুজ্জীবিত করতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা ব্যর্থ হয়েছে। তবে সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, ‘আমাদের একটি চুক্তি করতে হবে। কেননা, এর পরিণতি অসম্ভব। আমাদের একটি চুক্তি করতে হবে।’

/এএকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম