সিরিয়াজুড়ে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪০

ইসরায়েলি সিরিয়ার বিভিন্ন স্থানে  যুদ্ধবিমান নিয়ে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৯ ডিসেম্বর) সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, এমনকি রাজধানী দামেস্কেও হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সামরিক লক্ষ্যবস্তুতে ১০০টিরও বেশি হামলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি গবেষণা কেন্দ্রও ছিল, যা রাসায়নিক অস্ত্র উৎপাদনের সাথে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে। বিশেষ করে ওই কেন্দ্রটি রকেট উন্নয়নের জন্য ইরানি বিজ্ঞানীদের দ্বারা ব্যবহৃত হতো বলে মনে করা হচ্ছে।

এসওএইচআর জানিয়েছে, গত দুই দিনে ইসরায়েল শতাধিক বিমান হামলা চালিয়েছে।

এই হামলার ঘটনা এমন সময়ে ঘটছে যখন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক সংস্থা সিরিয়ার কর্তৃপক্ষকে সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র মজুদ নিরাপদে রাখার জন্য সতর্ক করেছে।

ইসরায়েলের দাবি, আসাদ শাসনের পতনের পর অস্ত্র যেন ‘উগ্রপন্থিদের হাতে না পড়ে’ তা নিশ্চিত করতেই তারা এ পদক্ষেপ নিচ্ছে।

এছাড়া সিরিয়ার তিনটি বিমানবন্দর ও সামরিক অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে।

সিরিয়ার সিভিল ডিফেন্স যা হোয়াইট হেলমেটস নামেও পরিচিত জানিয়েছে যে ইসরায়েলের হামলার পর দামেস্কের উপকণ্ঠে অবস্থিত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলোর একটি এলাকায় আগুন ধরে যায়। পরে তাদের দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম