সিরিয়ার কৌশলগত অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৬

সিরিয়ার কৌশলগত অস্ত্রের গুদামের অধিকাংশ বিমান হামলায় ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতনের পর, গত ৪৮ ঘণ্টায় বিমান বিধ্বংসী ব্যাটারি, সামরিক বিমানঘাঁটি, অস্ত্র উৎপাদনের স্থান, যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩৫০ বারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এছাড়া, ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজগুলো আল-বায়দা বন্দর ও লাতাকিয়া বন্দরের সিরিয়ার নৌঘাঁটিতে আঘাত করেছে। সেখানে ১৫টি সিরীয় নৌবাহিনীর জাহাজ নোঙর ফেলেছিল।

ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, সিরিয়াজুড়ে হামলার লক্ষ্য ছিল কৌশলগত অস্ত্র ও সামরিক অবকাঠামো ধ্বংস করা, যাতে বিদ্রোহী গোষ্ঠীগুলো সেসব ব্যবহার করতে না পারে। আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া বিদ্রোহী গোষ্ঠীদের কয়েকটি আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অভিপ্রায় নেই। তবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন আমরা তা করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি বিমান বাহিনীকে সিরিয়ার সেনাবাহিনীর রেখে যাওয়া কৌশলগত সামরিক সক্ষমতায় বোমা ফেলার অনুমতি দিয়েছি যাতে সেগুলো জিহাদিদের হাতে না পড়ে।’

ইসরায়েলের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেছেন, সেনারা বাফার জোনে ও আশেপাশে ‘কিছু অতিরিক্ত পয়েন্টে’ রয়ে গেছে। তবে বাফার জোনের বাইরে তার বাহিনী প্রবেশ করেছে এমন অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সিরিয়ার একটি সূত্র বলেছে, তারা কাতানা শহরে পৌঁছেছে। এটি বাফার জোনের পূর্বে কয়েক কিলোমিটার (মাইল) ও দামেস্ক বিমানবন্দর থেকে মাত্র কয়েক মিনিট দূরত্বে অবস্থিত।

সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে কর্নেল নাদাভ বলেছেন, ‘আইডিএফ বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হচ্ছে না। এটি এমন কিছু নয় যা আমরা করছি বা কোনোভাবেই অনুসরণ করছি।’

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম