‘ইরানে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রবেশে কোনও বাধা নেই’

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১

ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)-এর প্রবেশাধিকার ও দেশটির স্থাপনা পরিদর্শনে বাধা দেবে না। শনিবার (১৪ ডিসেম্বর) দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ইরান তাদের ফোরডো স্থাপনায় আইএইএ –এর কঠোর পর্যবেক্ষণে সম্মত হয়েছে।

এই খবরটি এমন সময় এলো যখন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণক পরমাণু অস্ত্র তৈরির গ্রেডের কাছাকাছি ব্যাপকভাবে ত্বরান্বিত করেছে।

গত সপ্তাহে আইএইএ জানিয়েছে, ইরান দেশে ইউরেনিয়াম সমৃদ্ধির গতিকে ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধতায় নিয়ে গেছে, যা ফোরডোতে ৮০ শতাংশের কাছাকাছি।

পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির বরাতে ইরানি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘আমরা সংস্থাটির পরিদর্শন ও প্রবেশে কোনও বাধা তৈরি করিনি এবং করবও না।’

তিনি আরও বলেন, ‘আমরা সুরক্ষার কাঠামোর মধ্যে কাজ করি এবং সংস্থাটিও এই নীতি অনুযায়ী কাজ করে—না কম, না বেশি।’

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম