সিরিয়ার মাউন্ট হেরমনে থাকবে ইসরায়েলি সেনাবাহিনী: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮

সিরিয়া সীমান্তবর্তী কৌশলগত মাউন্ট হেরমনে ইসরায়েল থাকবে যতক্ষণ না কোনও নতুন ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতনের পর, ইসরায়েলি সেনারা সিরিয়া ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মধ্যবর্তী নিরস্ত্রীকরণ অঞ্চলে প্রবেশ করে মাউন্ট হেরমনের দখল নেয়।

ইসরায়েলি কর্মকর্তারা এ পদক্ষেপকে সীমিত ও অস্থায়ী বলে উল্লেখ করেছেন। তারা দাবি করেছেন, এটি ইসরায়েলের সীমান্ত সুরক্ষার জন্য নেওয়া হয়েছে। তবে সেনা প্রত্যাহারের কোনও নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাদের শীতকাল পর্যন্ত মাউন্ট হেরমনে থাকার প্রস্তুতি নিতে নির্দেশ দেন।

মঙ্গলবার নেতানিয়াহু সামরিক কমান্ডার এবং নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মাউন্ট হেরমনে একটি কার্যক্রম পর্যালোচনা সভায় যোগ দেন।

সেখানে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার মতো নতুন কোনও ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ স্থানে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) মোতায়েন রাখার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি।

মাউন্ট হেরমনে ইসরায়েলের প্রবেশ ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর গঠিত বাফার জোনের আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে বলে সমালোচনা করেছে বেশ কয়েকটি দেশ ও জাতিসংঘ। তারা সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান