ইসরায়েলি হামলার সময় ইয়েমেন বিমানবন্দরে ডব্লিউএইচও প্রধান ছিলেন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৬:২২

ইসরায়েলের বিমান হামলার সময় ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়েসাস ছিলেন। এ সময় তার সঙ্গে আরও ছিলেন জাতিসংঘের বেশ কয়েকজন কর্মী। শুক্রবার (২৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলার সময় ডব্লিউএইচও প্রধান ও জাতিসংঘের অন্যান্য কর্মীরা ইয়েমেনের সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন বলে জানিয়েছেন খোদ ডব্লিউএইচও প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই কথা জানান তিনি।

ওই পোস্টে তিনি আরও বলেন, হামলায় ‘আমাদের বিমানের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে দুইজন নিহত হয়েছেন।’

বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দর, সেনা ঘাঁটি ও অন্য একটি শহরের বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। রাজধানী সানা ছাড়াও বন্দরনগরী হুদাইদাহতেও বিমান হামলা করে তারা। হামলায় অন্তত ৩ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতরা বেসামরিক নাগরিক নাকি হুথি যোদ্ধা তা এখনও স্পষ্ট নয়।

ইসরায়েল এই হামলার দায় স্বীকার করার পর হুথিরা একে ‘বর্বর’ বলে অভিহিত করেছে।

/এএকে/
সম্পর্কিত
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল