উত্তর গাজা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪, ২০:২২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:২২

ইসরায়েলি বাহিনী গাজার উত্তরের বেইত হানুন শহরে নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) স্থানীয়রা জানিয়েছেন, এলাকাটি থেকে হামাসের রকেট নিক্ষেপের অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজার উত্তরাঞ্চলে সপ্তাহব্যাপী অভিযানের অংশ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে। এতে নতুন করে মানুষ বাস্তুচ্যুত হলেও কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজার উত্তরাঞ্চলে প্রায় তিন মাস ধরে চলমান এই অভিযান হামাসের পুনরায় সংগঠিত হওয়া প্রতিরোধের জন্য। তাদের ভাষ্যমতে, বেসামরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, গাজায় কোনও স্থানই নিরাপদ নয়। এই ধরনের সরিয়ে নেওয়ার নির্দেশ মানবিক সংকট আরও তীব্র করছে। ইতোমধ্যে বেইত হানুন, জাবালিয়া ও বেইত লাহিয়ার আশপাশের বেশিরভাগ অঞ্চল মানুষশূন্য হয়ে গেছে এবং এলাকাগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধের পর এই এলাকাগুলোকে ‘বাফার জোন’ হিসেবে ব্যবহার করতে চায় ইসরায়েল।

শনিবার ইসরায়েলি বাহিনী বেইত হানুন এলাকায় নতুন অভিযান শুরু করে। ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, শহরে আটকে পড়া মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরায়েলি অভিযান চলার কারণে উদ্ধারকারী দল সেখানে পৌঁছাতে পারছে না।

এর আগে শুক্রবার ইসরায়েলি বাহিনী উত্তরের কামাল আদওয়ান হাসপাতাল দখল করে। সেনাবাহিনী বলেছে, হাসপাতালটি হামাসের দ্বারা ব্যবহৃত হচ্ছিল। হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, এই অভিযানের পর হাসপাতালটি কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। কামাল আদওয়ানের কিছু রোগীকে ইন্দোনেশিয়া হাসপাতালে সরিয়ে নেওয়া হলেও সেটিও সচল নয়। অন্য রোগী ও কর্মীদের বিকল্প চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

রবিবার গাজার আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালের ওপর ইসরায়েলি ট্যাংকের গোলা আঘাত হানে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এতে হাসপাতালের এক্স-রে বিভাগের ওপরের তলা ক্ষতিগ্রস্ত হয়।

একই দিনে গাজাজুড়ে ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ১৬ জন নিহত হন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। গাজা সিটির আল-ওয়াফা হাসপাতালে এক হামলায় সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের ‘অ্যারিয়াল ডিফেন্স ইউনিট’-এর সদস্যরা এই হাসপাতাল প্রাঙ্গণ থেকে অভিযান পরিচালনা করছিল। তাদের মতে, এটি আর হাসপাতাল হিসেবে ব্যবহার করা হচ্ছিলো না।

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস পরিচালিত স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। ২৩ লাখ জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত এবং গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এই যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর। এই হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় বলে ইসরায়েল জানিয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম