গাজায় যুদ্ধবিরতি চুক্তি

নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৫, ২২:৩০আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২২:৩০

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির। মঙ্গলবার তিনি এই হুমকি দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বেন-গভির বলেছেন, এই চুক্তি বাস্তবায়ন ঠেকানো এবং হামাসের কাছে ইসরায়েলের আত্মসমর্পণ রোধ করার এটি শেষ সুযোগ। গাজার যুদ্ধে ৪০০ এর বেশি আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) সেনা নিহত হয়েছে। তাদের মৃত্যু যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে।

তিনি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকেও চুক্তি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। যদিও স্মোট্রিচ চুক্তির বিরোধিতা করেছেন। তবে তিনি নেতানিয়াহুর জোট ছাড়ার হুমকি দেননি।

চুক্তিটি নিয়ে কাতারে আলোচনা চলছে। আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে বলে সব পক্ষ থেকে বলা হচ্ছে। এতে ধাপে ধাপে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির কথা উল্লেখ করেছে। চুক্তিটি ইসরায়েলি মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের সমর্থন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ১,২০০ জন নিহত এবং ২৫০ জনের বেশি জিম্মি হন। এর জেরে গাজায় ইসরায়েলি অভিযান শুরু হয়। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন এবং জনসংখ্যার বড় অংশ বাস্তুচ্যুত হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসর সক্রিয় ভূমিকা পালন করছে। তবে, কিছু জিম্মি পরিবারের আশঙ্কা চুক্তির ধাপে ধাপে বাস্তবায়নের কারণে বাকি ৯৮ জন জিম্মির ভাগ্য অনিশ্চিত হতে পারে।

ইসরায়েলি জনমতের বেশিরভাগ অংশ এমন চুক্তির পক্ষে থাকলেও, চুক্তি বাস্তবায়নের আগে রাজনৈতিক চাপ এবং মতবিরোধ অব্যাহত রয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম