গাজায় যুদ্ধবিরতি: উচ্ছ্বাস ও বেদনার মিশ্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫, ১৯:১০আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:১০

গাজার রাস্তায় হাজারো ফিলিস্তিনি রাস্তায় নেমে উচ্ছ্বাস করছেন। কেউ নেমেছেন যুদ্ধবিরতি উদযাপন করতে, কেউ প্রিয়জনদের কবর জিয়ারত করতে, আবার কেউ ফিরে যাচ্ছেন তাদের ধ্বংসস্তূপে পরিণত বাড়িতে।

গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহতে আশ্রয় নেওয়া আয়শা বলছেন, ১৫ মাস ধরে মরুভূমিতে পথ হারানোর পর পানি খুঁজে পাওয়ার মতো মনে হচ্ছে। আমি যেন আবার বেঁচে উঠেছি।

হামাসের সশস্ত্র যোদ্ধারা খান ইউনিস শহরের রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় ভিড়ের মধ্যে জয়ধ্বনি ওঠে। উপস্থিত জনতা হামাসের আল-কাসাম ব্রিগেডকে শুভেচ্ছা জানায়। এক হামাস যোদ্ধা বলেন, এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, ইনশাআল্লাহ। আর যুদ্ধ হবে না।

দীর্ঘ ১৫ মাসের যুদ্ধে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে শেষ মুহূর্তের ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হন বলে জানায় ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস।

আয়শা বলেন, আমাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, তাতে কিছু আসে যায় না। মৃত্যুর ভয় আর অনাহারের দুঃস্বপ্ন অন্তত শেষ হলো।

যুদ্ধবিরতি গাজার ২৩ লাখ মানুষের জন্য নতুন আশার আলো দেখালেও, অনেকেই এই ক্ষতি আর ধ্বংসের বাস্তবতায় শোকগ্রস্ত। আহমেদ আবু আয়হাম বলেন, আমরা ভীষণ ব্যথিত। এটি উদযাপনের সময় নয়, বরং একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদার সময়।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম