গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনা শুরু সোমবার: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সোমবার গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করবেন। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতেরমাধ্যমে এ আলোচনা শুরু করবেন তিনি। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নেতানিয়াহুর কার্যালয় এ কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু রবিবার ইসরায়েল থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি আগামী সপ্তাহে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। গাজা পরিস্থিতি ও সেখানে আটক ইসরায়েলি জিম্মিদের বিষয় নিয়ে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, উইটকফের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অবস্থান তুলে ধরবেন। এরপর উইটকফ মিশর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। গত ১৫ মাস ধরে ওয়াশিংটনের সহায়তায় ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করে আসছে এই দেশ দুটি।

গত মাসে ইসরায়েল ও হামাস একটি জটিল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়, যা তিনটি ধাপে বাস্তবায়িত হবে। বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চলছে। এখন পর্যন্ত হামাস ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে, বিনিময়ে ইসরায়েল কয়েকশ ফিলিস্তিনিকে কারাগার ও আটক কেন্দ্র থেকে মুক্তি দিয়েছে।

এখনও গাজায় ৭০ জনের বেশি জিম্মি বন্দি রয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক