ইসরায়েলে পৌঁছেছে শক্তিশালী মার্কিন বোমার চালান, গাজায় ব্যবহারের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৯

যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে শক্তিশালী এমকে-৮৪ বোমার একটি চালান পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এই বোমা পাঠানো হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

এমকে-৮৪ হলো ২ হাজার পাউন্ড ওজনের বোমা, যা পুরু কংক্রিট ও ধাতু ভেদ করতে সক্ষম এবং বড় আকারের বিস্ফোরণ সৃষ্টি করতে পারে। ফিলিস্তিনের গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকায় এর প্রভাব নিয়ে উদ্বেগের কারণে বাইডেন প্রশাসন এই বোমা ইসরায়েলে রফতানির অনুমোদন দেয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর বাইডেন প্রশাসন ইসরায়েলে হাজার হাজার ২ হাজার পাউন্ড ওজনের বোমা পাঠিয়েছিল। তবে পরে একটি চালান আটকে রাখে। গত মাসে ট্রাম্প এই নিষেধাজ্ঞা তুলে নেন।

গাজায় তেল আবিবের বর্বর যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শনিবার রাতে বলেছেন, ট্রাম্প প্রশাসন যে বোমার চালান ইসরায়েলে পাঠিয়েছে, তা বিমানবাহিনী ও আইডিএফের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী মিত্রতার আরেকটি প্রমাণ।

এই চালান পৌঁছানোর আগে গত মাসে গাজায় সমঝোতায় পৌঁছানো নাজুক যুদ্ধবিরতি টিকে থাকবে কিনা, তা নিয়ে কয়েক দিন ধরে উদ্বেগ তৈরি হয়েছিল। উভয় পক্ষই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় আটক জিম্মিদের বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দি ও আটকদের মুক্তি দেওয়ার কথা ছিল।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম