ফেরত পাওয়া নতুন মরদেহটি শিরি বিবাসের, দাবি পরিবারের

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৬

ইসরায়েলি জিম্মি শিরি বিবাসের পরিবার জানিয়েছে, হামাস যে মরদেহ হস্তান্তর করেছে, সেটি তারই। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পরিবারটি বলেছে, আমাদের শিরিকে বন্দিদশায় হত্যা করা হয়েছে। এখন সে ঘরে ফিরেছে। তবে ইসরায়েলের ফরেনসিক বিশেষজ্ঞরা মরদেহটি নিশ্চিত করতে এখনও পরীক্ষা চালাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার হামাস যে দেহাবশেষ হস্তান্তর করেছিল এবং যেটিকে তারা শিরি বিবাসের বলে দাবি করেছিল, তা আসলে এক অজ্ঞাত নারীর ছিল বলে জানায় ইসরায়েল।

এদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে শনিবার আরও ছয়জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। এরই বিনিময়ে ইসরায়েল ৬০৫ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

বিবাস পরিবার বলেছে, ১৬ মাস ধরে আমরা নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করেছি। এখন আমরা সে নিশ্চয়তা পেলেও এতে কোনও সান্ত্বনা নেই। তবে এটি আমাদের জন্য একটি সমাপ্তির শুরু হতে পারে বলে আশা করি।

হামাস আগে দাবি করেছিল, শিরি ও তার দুই সন্তান ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় হামাস থেকে রেড ক্রসের মাধ্যমে নতুন মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছিল এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা।

বৃহস্পতিবার মরদেহ শনাক্তে ব্যর্থ হওয়ার পর ইসরায়েল হামাসকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ করেছিল।

হামাসের এক মুখপাত্র ইসমাইল আল-থাওয়াবতা শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, শিরির দেহাবশেষ সম্ভবত বোমা হামলার ধ্বংসস্তূপের নিচে থাকা অন্যান্য মরদেহের সঙ্গে মিশে গিয়েছিল।

তবে ইসরায়েল দাবি করেছে, শিশির দুই ছেলে আরিয়েল ও কফির বিমান হামলায় নিহত হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফরেনসিক পরীক্ষায়’ দেখা গেছে যে দুই শিশুকে ‘ইচ্ছাকৃতভাবে হত্যা’ করা হয়েছে।

তিনি আরও জানান, এই প্রমাণ বিশ্বজুড়ে অংশীদারদের সঙ্গে শেয়ার করা হয়েছে যাতে তারা এটি যাচাই করতে পারে।

শিরি বিবাস, তার স্বামী ইয়ারদেন বিবাস ও দুই সন্তানকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল হামলার সময় হামাস অপহরণ করেছিল। পরে ইয়ারদের বিবাসকে ১ ফেব্রুয়ারি জীবিত মুক্তি দেয় হমাস।

ওই অপহরণ ও হামলার জবাবে, গাজায় হামাসের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হত্যা করে অন্তত ৪৮ হাজার ৩১৯ ফিলিস্তিনিকে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম