ইসরায়েলে বাস স্টেশনে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৯

ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি বাস স্টেশনে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইসরায়েলি চিকিৎসকরা। ইসরায়েলি পুলিশ বলেছে, হামলাকারী হিসেবে সন্দেহভাজন ব্যক্তি ফিলিস্তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ইচ্ছাকৃতভাবে বাস স্টেশনে অপেক্ষমাণ বেসামরিক নাগরিকদের হামলা করেছেন।

হামলাকারী হিসেবে সন্দেহভাজন ব্যক্তি ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা এবং তিনি একজন ইসরায়েলি নাগরিককে বিয়ে করেছেন।

ইসরায়েলি-ফিলিস্তিনি সহিংসতা পশ্চিম তীরে বেড়েছে। রবিবার ইসরায়েল ২০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো ট্যাংক পাঠিয়েছে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে। এ ছাড়া সেখানে শরণার্থী শিবিরগুলোতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গাজায় ১৫ মাসের যুদ্ধের পর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর গত মাসে ইসরায়েল অভিযান শুরু করে। এর পর থেকে জেনিন ও এর কাছাকাছি তুলকার্ম এলাকা থেকে অন্তত ৪০ হাজার ফিলিস্তিনি তাদের বাড়ি ছেড়ে চলে গেছেন।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের