ইয়েমেনে সর্বশেষ মার্কিন বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫, ০৯:২৮আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:২৮

মার্কিন বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার (৬ এপ্রিল) রাজধানীতে এই হামলাগুলো একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হয়। এতে ২০ জনেরও বেশি আহত হয়েছে। এদের মধ্যে চারজন নারী ও শিশু রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সানার পশ্চিমে বানি মাতার জেলার আল জাবাল আল আসওয়াদ এলাকায় মার্কিন যুদ্ধবিমান তিনটি অতিরিক্ত বিমান হামলা চালিয়েছে। তবে ওইসব হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে হুথিরা জানিয়েছে, রাতভর মার্কিন বিমান হামলায় হুথিদের ঘাঁটি সাদা-তে অন্তত দুইজন নিহত এবং নয়জন আহত হয়েছে।

হুথিদের আল মাসিরাহ স্যাটেলাইট নিউজ চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একটি হামলায় একটি দুইতলা ভবন ধসে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইয়েমেনে এই তীব্র বিমান হামলা অভিযানের লক্ষ্য ইরান সমর্থিত হুথি গোষ্ঠী, যারা লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে।

ইসরায়েলের গাজায় যুদ্ধ চলার সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে হামলাগুলো চালাচ্ছে হুথিরা।

ট্রাম্প গত মাসে আবার বিমান হামলা শুরুর নির্দেশ দেওয়ার পর থেকে সর্বশেষ মার্কিন হামলায় ইয়েমেনে বহু মানুষ নিহত হয়েছে। এই হামলাগুলোতে বেসামরিক নাগরিক, পরিবার, সামরিক স্থাপনা ও সেনারা লক্ষ্যবস্তু হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, এখন পর্যন্ত ২০০টিরও বেশি হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক মার্কিন হামলা তখন শুরু হয় যখন হুথিরা জানায়, তারা আবার ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। কারণ ইসরায়েল গাজা উপত্যকায় সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে এবং ছয় সপ্তাহের যুদ্ধবিরতি শেষ করে গত ১৮ মার্চ থেকে আবার যুদ্ধ শুরু করেছে।

২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হুথিরা ১০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। তারা মার্কিন যুদ্ধজাহাজগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে।

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী